করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশেই করা হয়েছে সাধারণ ছুটি ঘোষণা। মানুষজনের বাইরে আসা বন্ধ বলে থমকে গেছে নাগরিক কোলাহল। এত খারাপ অবস্থার মাঝেও আশার খবর হলো, ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত হয়েছে।
শিল্প কারখানা চলে না, মানুষের যাতায়াত বন্ধ, নেই কোনো গাড়ির চলাচল, অযথা হর্ণ বাজে না, ওয়াসার খোঁড়াখুঁড়ি নেই। আছে শুধু কোকিলের ডাক, এ যেন অন্য এক ঢাকা। এমন পরিবেশ বিরাজ থাকায় ঢাকার বাতাসও পেয়েছে শুদ্ধতা।
চলতি মাসের গোঁড়ার দিক থেকে ২৫ তারিখ পর্যন্ত ঢাকা নগরীর বাতাসের মান ছিল ২০০ এর মাঝে। যা চাএ বছর ধরে একই ছিল। সারা বিশ্বে বায়ু দূষণের নগরী হিসাবে ঢাকা ছিল সেরা তিনে। গত বৃহস্পতিবার থেকে এই মানের কিছুটা উন্নতি হয়ে আজ (৩০ মার্চ) আছে ৯৩ এ। রবিবারেও যা ছিল ১১৪ এ।
বিশেষজ্ঞদের মতে গত ১০ বছরের মাঝে মার্চের শেষ সপ্তাহের বাতাসই ঢাকার বিশুদ্ধতম বাতাস।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে বিশ্বের বড় বড় নগরগুলো স্থবির হয়ে যাওয়ায় সেখানকার বায়ু দূষণও কমেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ের তথ্য বলছে, দিল্লির বায়ুর মান গতকাল ৯২-তে নেমে এসেছে। কলকাতায় আরও কম ৮৬। হাওড়ায় ৭১, মুম্বাইয়ে ৬৯ ও চেন্নাইয়ে ৫৬।
বার্তাবাজার/এসজে