ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত জাকারিয়া ফকির (২২) নামে এক জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকারিয়া উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের হারুন ফকিরের ছেলে।
গত শনিবার দুপুরে চাপুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালু ফকির গ্রুপ ও সেকেন্দার গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে জাকারিয়াসহ ৬ জন আহত হয়।
আহতদের প্রথমে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে গুরুত্বর আহত জাকারিয়া ফকির, ইলিয়াছ ফকির ও আহাদ শরীফকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসাপালে পাঠানো হয়।
এদের মধ্যে জাকারিয়া ফকিরের শারীরিক অবস্থা আরো অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেএ/বার্তাবাজার