চীন থেকে ছড়িয়ে পড়া করোনা সারাবিশ্বে ভয় ধরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত এর উৎপত্তি, বিস্তারের মাধ্যম, ওষুধ, প্রতিষেধক কোনোটাই আবিষ্কার হয়নি। তারপরও ভিবিন্ন দেশের ছেয়ে চীনে আশ্চর্যজনকভাবে মৃত্যুহার খুবই কম। ইতালি-যুক্তরাষ্টের উন্নত দেশগুলো যখন ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে আশ্চর্যজনকভাবে মাত্র ৩ মাসের মধ্যেই এই ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে চীন।
এর কারনে অনেকের মনে সন্দেহ জেগেছে যে , গোপনে ভাইরাস ঠেকানোর কোনো পথ বের করে ফেলেছে কিনা চীন। এ সন্দেহ একেবারেই ভুল নয়। এই সংবাদ প্রচার করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস।
এক টুইটবার্তায় গত রোববার সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা প্রতিরোধে কোনো ধরণের ওষুধ বা প্রতিষেধক নয়, বরং নতুন এক প্রকার ন্যানোম্যাটেরিয়াল আবিষ্কার করেছেন চীনা গবেষকরা। এ আবিষ্কারটি যে কোনো ধরনের ভাইরাস প্রতিরোধে ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কার্যকরী হতে পারে। এ নতুন ন্যানোম্যাটেরিয়ালটি যেকো ধরণের ভাইরাস শুষে নিতে বা অকার্যকর করে দিতে পারে।
এনআইএইচ আরো বলেছেন, যদিও এই নতুন ন্যানোম্যাটেরিয়ালের খুব উপকারিতা আছে, তবে মানুষের দেহে ও পরিবেশের কন্ডিশন এর ওপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া করে কিনা এখনও সে বিষয়ে খুব বেশি জানা যায়নি। তারা উদাহরণস্বরূপ বলছেন, রূপার মতো পরিচিত ধাতব কণাও ন্যানো-আকারে নিয়ে গেলে সেটি ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
সূত্র: খালিজ টাইমস
বার্তাবাজার/এম.এম