করোনা ভাইরাস সচেতনতায় এমপি ফজলুল হকের সাবান ও মাস্ক বিতরণ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে করোনা ভাইরাস সচেতনতায় সাবান, টিস্যু ও মাস্ক বিতরণ করলেন এমপি ফজলুল হক। সোমবার সকালে এমপি ফজলুল হকের শ্রীবরদী পৌর শহরের টিএনটি রোডের বাস ভবন থেকে উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সাধারন জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের নিকট এসকল উপকরণ হস্তান্তর করেন।

এসময় এমপি ফজলুল হক বলেন, করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নাই। কাজেই যেকোন জায়গায় জন সমাগম থেকে সকলকে বিরত থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহির হওয়া যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগনকে সচেতন করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম তালুকদার, সাধারন সম্পাদক বনিজ উদ্দিন যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর