সিরাজগঞ্জে করোনা রোগী সন্দেহে দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে পুলিশ ও দুইটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে শাহজাদপুর উপজেলার কৈজুড়ী উইনিয়নের ভাটপাড়া গ্রামে করোনা সন্দেহে ওই দুটি বাড়ি লকডাউন ও ওই দুই ব্যক্তিকে বাধ্যতা মুলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে দুই ব্যক্তিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। ওই দুই ব্যক্তির একজন শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা অপর জন লালমনিরহাট জেলার বাসিন্দা।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ সামছুজ্জোহা বিষয়টি নিশ্চিত করে ওই ব্যক্তির বরাত দিয়ে জানান, পদ্মাসেতু প্রকল্পের কাজে নিয়োজিত দুই ব্যক্তি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। এদের মধ্যে একজন লালমনিরহাট জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, ওই দুই ব্যক্তি গ্রামের বাড়িতে আসার পর থেকে স্থানীয়রা নানা অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম নিয়ে তাদের প্রাথমিক পরীক্ষা করার পর করোনার কোন নমুনা পাওয়া যায়নি।
সোমবার সকালে তাদের বাড়িতে আবারো নমুনা পরীক্ষার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। প্রাথমিক নমুনা পরীক্ষা শেষে ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।
তবে দুজনকেই বাধ্যতামুলক হোম কোরয়ারেন্টাইনে থাকার নির্দেশ এবং দুটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এমকে