নিজেদেরকে পুলিশের লোক বলে পরিচয় দিয়ে করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে ঢুকে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে।
জামালপুর সদর উপজেলার জালিয়াপাড়া গ্রামে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটা এই ঘটনায় ১ জনকে আটকও করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর মেডিকেল চেক আপ সম্পন্ন করা হয়েছে।
ধর্ষিতার বাবা জানায়, নিজেদেরকে পুলিশের লোক বলে পরিচয় দিয়ে করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের জন্য বাড়িতে প্রবেশ করে আমাদের গ্রামেরই মিজান, পুষনসহ তার আরও ৩ বন্ধু। তারপর আমাদেরকে মারধর করে আমার মেয়েকে তোলে নিয় গিয়ে ঝিনাই নদীর পাড়ে জঙ্গলে ধর্ষণ করে।
পরদিন রোববার সকালে স্থানীয়রা সেখান থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে আনার পর দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান জানায়, ধর্ষণের শিকার কিশোরীর বাবা পুষন ও মিজানসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। আমরা অভিযান চালিয়ে আসামী মিজানকে গ্রেফতার করেছি। বাকিদেরও ধরতে চেষ্টা অব্যহত আছে।
বার্তাবাজার/এসজে