পুকুরে মাছ ধরার সময় একটা কই মাছ ধরে সেটা মুখে কামড় দিয়ে আরেকটা মাছ ধরার জন্য ডুব দিয়েছিলেন তৌফিক ওসমানী (৫০)। ডুব দেয়ার সময় মুখের ভেতর থেকে গলায় চলে যায় জীবন্ত কই মাছ। আর তাতেই মৃত্যু হয় তৌফিক ওসমানীর।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাকায় সোমবার (৩০ মার্চ) এই ঘটনা ঘটেছে। দুপুরে তালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আলাউদ্দিন জানান, চন্দনাইশ উপজেলার পশ্চিম বাইনজুরী এলাকার ওসমান গনির ছেলে তোফিক ওসমানী মাছ ধরার সময় গলার ভেতর মাছ ঢুকে যায়। হাসপাতালে আনার পর তার মৃত্যু ঘটে।
বার্তাবাজার/এসজে