পাকিস্তানে তাবলিগ জামায়াতের ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
ইসলামের প্রচার ও প্রসারের জন্য ৫০০ বিদেশি ও পাকিস্তানিসহ মোট ১২০০ জন মানুষ ৫ দিনের জন্য একত্রিত হয়েছিলেন। তারা সবাই ৪ মাস ৪০ দিন ও ৩ দিনের জন্য ধর্ম প্রচারে উদ্দেশ্যে বেরুচ্ছিলেন। তারা মারকাজের কাছেই একটি খালি জায়গায় ক্যাম্প করেছিলেন। ওই ক্যাম্প ৩৫ জনের পরীক্ষার পর। ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খবর ডনের।
এর আগে পাঞ্জাবের প্রাদেশিক সরকার করোনা ভাইরাসের কারণে তাবলিগ জামায়াতের সদস্যদের একত্রে জমায়েত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।
বার্তাবাজার/এম.এম