টাঙ্গাইলে ১০০টি অসহায় ও বেদে পল্লীতে ত্রাণ বিতরণ

সোমবার বিকাল ৪টায় টাঙ্গাইল সদর উপজেলার গারিন্দা ইউনিয়নের বরুরিয়া বেদে পল্লীতে এবং গালা ইউনিয়নের গালারচর গ্রামে ১০০টি অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে চাল ডাল পেয়াজ ও আলুর প্যাকেট পৌছে দেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

এসময় করোনাভাইরাস রোধে সামাজিক দুরত্ব বজায় এবং জরুরী প্রয়োজন ছাড়া সকলকে নিজ বাসগৃহে অবস্থান করার অনুরোধ জানান জেলা প্রশাসক।

বিতরণ কালে উপস্থি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বজলুর রশীদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম। এছাড়াও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর