বনপাড়া পৌর ছাত্রলীগ নেতার উদ্যেগে মাস্ক ও সাবান বিতরন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান পিয়াসের উদ্যোগে নিম্ন আয়ের বিভিন্ন পেশার ৫ শতাধিক ব্যাক্তিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে।

সোমবার সকালে বনপাড়া পৌরসভা চত্বরে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ভ্যান চালকদের মুখে মাস্ক পড়িয়ে ও হাতে সাবান বিতরন করে এ কার্যক্রম শুরু করেন। পরে ছাত্রলীগ কর্মীরা বনপাড়া বাজারের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের ব্যাক্তিদের মাঝে মাস্ক ও সাবান বিতরন করেন।

এসময় বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এড.মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর