নিম্ন আয়ের ও পথচারীদের মাঝে মাস্ক-সাবান বিতরণ করলেন এসপি

রংপুর জেলার কোতোয়ালী থানাধীন বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও সাবান বিতরন করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর।

সোমবার (৩০ মার্চ) দুপুর ২ টায় রংপুর জেলার কোতোয়ালী থানাধীন অযোদ্ধা পুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের সাধারন মানুষের মাঝে মাস্ক ও সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এসময় নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও সাবান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর। জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সহ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর