কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন ঢাকায় অবস্থানরত মার্কিন কূটনৌতিক ও পরিবারের সদস্যসহ ৪শ’ নাগরিক। আজ সন্ধার একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে তারা বাংলাদেশ ছেড়েছেন।
ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার আগে সার্বিক প্রস্তুতি দেখতে দুপুরে বিমানবন্দরে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
এর আাগে বাংলাদেশ ত্যাগ করেছেন ৩৬৪ জন মালয়েশিয়ান ও ভুটানের নাগরিক। গত ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ান নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।
অন্যদিকে, ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় কর্মরত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।
এখন পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৭ লাখ ৩৭ হাজার মানুষ। এর মধ্যে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এমকে