লকডাউনে জামালপুরের ২০ পরিবার

সারাদেশে করোনার কারণে বিভিন্ন জেলায় লকডাউন করা হচ্ছে একের পর এক এলাকা। এরই মাঝে জামালপুরের ইসলামপুর উপজেলার ঢেংগারপাড় গ্রামের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

করোনা সন্দেহে এই গ্রামের এক মহিলার নমুনা সংগ্রহ করে রোববার (৩০ মার্চ) রাতে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠিয়েছে জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ।
একই সাথে এই মহিলার বাড়ির আশেপাশের ২০টি বাড়িকে লকডাউন ঘোষণা করে বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

জেলার সিভিল সার্জন ডা.গৌতম রায় জানায়, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট পেয়ে জানা যাবে উনি আসলে করোনা আক্রান্ত কি না।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঢাকা থেকে সম্প্রতি বাড়ি ফেরা ঐ নারী জ্বরে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তাদের প্রতিবেশি ২০ টি পরিবারকে লকডাউনে রেখে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর