তেঁতুলিয়ায় নদীতে নূরী পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় ভজনপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে নূরী পাথর উত্তোলন করতে গিয়ে নদীর পানিতে ডুবে নুর ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (৩০ মার্চ) সোমবার দুপুর১২টার সময় ভজনপুর ইউনিয়নের মুরখাগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

নিহত নুর ইসলাম তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকার হানিফের ছেলে। সে মুরখাগছে তার শ্বশুর বাড়িতে থাকতো।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মুরখাগছ গ্রামের করতোয়া নদীতে নূরী পাথর উত্তোলন করছিল নুর ইসলাম।

এসময় নুর ইসলাম নদীর পানিতে ডুব দিয়ে উপরে আর না উঠায় বাকিদের মাঝে সন্দেহ জাগে। তাৎখনিক তারা তাকে খোজা খুজি করে না পেয়ে তেঁতুলিয়া ও পঞ্চগড় ফায়ার স্টোশনকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার স্টোশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৪টায় নদীর বালু কেটে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও ৫৬ বিজিবির শুকানী বিওপির সদস্যরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর