করোনা সন্দেহে বাড়ি থেকে বের করে দেয়া হলো মহিলাকে

শরীরে জ্বর থাকায় অসহায়, স্বামী পরিত্যক্তা নারীকে ঘর থেকে বের করে দেয়ার অভি্যোগ এসেছে। নিরুপায় হয়ে এই নারী এখন রাস্তায় ঠাঁই নিয়েছেন। খোলা আকাশের নীচে জ্বরে কাঁতর মহিলাটির না, রেনিস বেগম মালা। মালার সাথে এই ঘটনাটি গত রোববার (২৯ মার্চ) ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়।

রাঙ্গাবালির উনিশ নম্বর গ্রামের মৃত নূর হোসেন হাওলাদারের মেয়ে মালা বসবাস করেন ঢাকার মুগদা এলাকায়। দীর্ঘদিন ধরে স্বামী পরিত্যক্তা মালা কিছুটা মানসিক বিপর্যস্ত।

জানা যায়, সপ্তাহখানেক আগে ঢাকা থেকে উনিশ নবর গ্রামের সৎ ভাই জসিমের বাড়িতে আশ্রয় নেন মালা। এরপর কয়েকদিন ধরে ভোগছিলেন জ্বরে। জ্বরে ভোগার কারণে মালার স্বজন ও স্থানীয় কিছু লোক রোববার (২৯ মার্চ) তাকে ঘর থেকে বের করে দেন। এরপর থেকে খালগোড়া বাজারে খোলা আকাশের নীচেই তিনি অবস্থান করছেন।

ঘটনাটি শোনে রাঙ্গাবালির ইউএনও মাশফাকুর রহমান তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপ নেয়ার ব্যবস্থাও করেছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর