তিতাসে পৃথক দুটি সংঘর্ষে আহত ১০

কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক দুটি সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এবং রোববার রাতে একই উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে।

এলাকাবাসী সুত্রে জানা যায় তুলাকান্দি গ্রামের জাহাঙ্গীরের ছেলের বউ শিল্পী আক্তার তার ঘরে ছোট বা”চাদেরকে টিউশনী করানোর সময় তার ননদ পারভিন বাধা দেয় তার বাধা না শুনে শিল্পী বা”চাদের পড়াতে থাকলে তাতে পারভিন ক্ষিপ্ত হয়ে তার স্বামী হৃদয় মোল্লাকে ফোন দিলে স্ত্রীর ফোন পেয়ে ঘটনা জানতে হৃদয় আসলে এসময় তার শ্যলক সুমন ,তার স্ত্রী রিয়া ,ভাবী শিল্পি ,মামা আবুল হাসেম ও কাউছার সংঘবদ্ধ হয়ে এলোপাতারি পিটিয়ে আটক করে রাখে।

এসময় হৃদয় নিজেকে বাঁচাতে তার বন্ধুদেরকে ফোন দিলে হাবিব ,জহির,মামুন হৃদয়কে উদ্ধার করতে আসলে তাদেরকেউ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে মারাত্নক আহত করে।

একই ইউনিয়নের আসমানিয়া থেকে হৃদয় লোকজন নিয়ে এসে উভয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এসময় উভয় পক্ষের এক শিশুসহ ৯ জন আহত হয়। আহতরা হলো হাবিব(২৫),জহির(২২),ফাহিম(৮),আবুল হাশেম(৫০)।

এদের মধ্যে শিশু ফাহিমের অবস্থা আশংঙ্কাজনক,অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অপর দিকে একই উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে ঘর থেকে ডেকে নিয়ে গৃহবধূকে মারধর করে গুরতর আহত করে প্রতিপক্ষ।

ঘটনাটি ঘটেছে রোববার রাতে। আহত গৃহবধূ ওই গ্রামের আলম সরকারের স্ত্রী মুক্তা বেগম(৩২)। গ্রামবাসী সুত্রে জানা যায় একই গ্রামের মমিন সরকারের পরিবারের সাথে আহত মুক্তার বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে তারই জেরধরে রোববার রাতে মুক্তাকে ঘর থেকে ডেকে নিয়ে রাবেয়া,রোশনআরা,মুন্নি ও সাইফুল এলোপাতারি পিঠিয়ে গুরতর আহত করে। আহত মুক্তাকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর