নীলফামারীতে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ

নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাসের কারনে অফিস আদালত দোকান পাট, মিনি ফ্যাক্টরি, রিক্রা, ভ্যান বন্ধ থাকায় এবং সরকারের ঘোষনা অনুযায়ী লোক সমাগম নিষেধ থাকার কারনে উপজেলার কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

উপজেলা মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ বিভিন্ন দোকানে ফ্যাক্টরিতে ও মাঠে দিন মজুর হিসেবে কাজ করে থাকেন। দেশের বর্তমান পরিসি দিন মিলে দিন খাওয়া মানুষগুলি কর্মহীন হয়ে পড়ায় খেয়ে না খেয়ে ঘরে বসে অতিকষ্টে দিন কাটাচ্ছেন।

বিশেষ করে যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় যেমন ভিক্ষুক, দিন মজুর, ভ্যানগাড়ী চালক, রিক্রা চালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, রেষ্টুরেন্ট শ্রমিক, চায়ের দোকানদার। ইতিমধ্যে এই উপজেলায় ৫শ পরিবারের মাঝে সরকারের দেয়া ত্রান পৌছে দিয়েছেন উপজেলা প্রশাসন।

কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, এ উপজেলায় সরকারের দেয়া বরাদ্দকৃত ত্রান গরীব অসহায় ৫শ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।

সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত চিঠিতে যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে মামনীয় প্রধানমন্ত্রী সে সকল কর্মহীন লোকের তালিকা প্র¯‘ত করে খাদ্য সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।

চিঠির আলোকে আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে এমন পরিবারের দ্রুত তালিকা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর