করোনা প্রতিরোধে সরকার ঘোষিত ছুটি ঘোষণার কারণে ঘরবন্দী কর্মহীন গরীব পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের নেতৃত্বে নগরীর লাভলেইন এলাকার স্মরণিকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উদ্যোগে ৩ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানান, সিএমপি’র দক্ষিণ জোনের চারটি থানার ৩ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি ডাল, দেড় কেজি রসুন ও পেঁয়াজ, আধা কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান। পরবর্তীতে সিএমপি’র পক্ষ হতে আরো ত্রাণ সহায়তা দেওয়া হবে।
কেএ/বার্তাবাজার