ক্ষুধার জ্বালায় রাস্তায় গ্রামবাসী

সিলেটের শ্রীমঙ্গলে আজ সোমবার করোনা থেকে বাঁচব,নাকি ক্ষুধার জ্বালা থেকে বাঁচব”সাদা কাগজের উপরে এমন কথা লিখে ক্ষুধার জ্বালায় গ্রামের নারী,পুরুষ,শিশু এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সোমবার ৩০ মার্চ দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামসী গ্রামের দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষগুলো রাস্তায় এসে দাঁড়িয়েছে নিষেধাজ্ঞা ভেঙ্গে ঘর ছেড়ে এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

জানা যায়,প্রায় ৫ দিন ধরে সকলে উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে গৃহ বন্ধি থাকায় সব ধরনের কাজ বন্ধ রয়েছে। ঘরে জমানো সকল খাবার শেষ ক্ষুধার জ্বালায় পরিবার পরিজন নিয়ে এখন রাস্তায় এসে দাঁড়িয়ে তারা।

এই গ্রামে প্রায় ২ হাজার পরিবার বাস করে। তারমধ্যে বেশির ভাগই দিনমজুর। ফলে কাজ না থাকায় অনাহারে দিন গুনতে হচ্ছে বেশির ভাগ পরিবারকে। প্রধানমন্ত্রীর তরফ থেকে আসা ত্রাণ সামগ্রীর ঘোষণা আসলেও গ্রামের ৫ পরিবারের বেশি কেউ পায়নি। তাই গ্রামের বাসিন্দারা বেঁচে থাকার তাগিদে সংঘবদ্ধ হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর