পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম জাহিদ (২০)। সে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে আরেক আসামী একই গ্রামের আজিবর প্রামানিকের ছেলে শান্ত হোসেন (২২)।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, গত শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ৫ম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় দুই বখাটে জাহিদ ও শান্ত।

পরে স্থানীয় একটি আমবাগানে নিয়ে তারা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছাত্রীকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রোববার (২৯ মার্চ) তাকে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে।

এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) সকালে ভিকটিমের মা বাদি হয়ে ওই দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর আজ দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আসামী জাহিদকে গ্রেপ্তার করে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর