যশোরে হোম কোয়ারেন্টাইন শেষে মালয়েশিয়া ফেরত গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আজ সকালে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ যান।
তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এর পাশাপাশি তিনি মালয়েশিয়া শ্রমিক পাঠানোর ব্যবসায় জড়িত ছিলেন ।
এদিকে, উপজেলা প্রশাসন দাবি করেছে, মৃত গোলাম মোস্তফার করোনার কোনো লক্ষণ ছিল না। তিনি স্ট্রোক করে মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান , হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গোলাম মোস্তফার করোনা আক্রান্তের কোনো লক্ষণই ছিল না। তবু মৃত্যুর পর চিকিৎসকরা তার প্রাথমিক পরীক্ষা করেছেন। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বার্তা বাজার / এম এস