পাকুন্দিয়ায় বৃত্ত সুরক্ষা কার্যক্রমের প্রচারণায় র‍্যাব

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া, চন্ডিপাশা, পাকুন্দিয়া বাজার সহ বিভিন্ন বাজারে নিয়মিত টহল ডিউটির পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণার পাশাপাশি বৃত্ত সুরক্ষা কার্যক্রমের প্রচারণা চালাচ্ছে র‌্যাব। সোমবার (৩০ মার্চ) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া, চন্ডিপাশা, পাকুন্দিয়া বাজার সহ বিভিন্ন বাজারে নিয়মিত টহল ডিউটির পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণার পাশাপাশি বৃত্ত সুরক্ষা কার্যক্রমের প্রচারণা করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামণ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড-১৯ নামকরন করে।

এ ভাইরাস চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ৩৮ হাজার ১৮ জনেরও অধিক লোক মারা গেছে এবং ৭ লক্ষ ২৩ হাজার ৭০০ জনেরও অধিক আক্রান্ত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৪৯ জন লোক আক্রান্ত হয়েছে এবং ৫ জন মৃত্যু বরণ করেছে। র‌্যাব একটি এলিট ফোর্স। এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এরই প্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) সকালে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে এবং এই ক্যাম্পের র‌্যাব সদস্যগণের সহায়তায় নিয়মিত টহল ডিউটির পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণার পাশাপাশি বৃত্ত সুরক্ষা কার্যক্রমের প্রচারণায় বের করা হয়।

এসময়উপজেলার বিভিন্ন বাজার সহ পাকুন্দিয়া বাজারের সততা ফার্মেসি সহ আশেপাশের ঔষধের দোকানের সামনে বৃত্ত সুরক্ষা অংকনের মাধ্যমে বৃত্ত সুরক্ষা কার্যক্রম করেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

বৃত্ত সুরক্ষা কার্যক্রমে ২ হাত দূরত্ব বজায় রেখে কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় বিক্রয় করতে হয় তার দিক নির্দেশনা প্রদান করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন এবং মাইকিং এর মাধ্যমে জনগণকে আরো বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান করেন।

যার মধ্যে রয়েছে ১. আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকুন ২. মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান করুন ৩. ২০ সেকেন্ড ধরে হাত ধৌত করুন ৪. নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন (২ হাত) ৫. জনসমাগম এড়িয়ে চলুন ৬. প্রয়োজন ছাড়া ঘরের ভেতরে থাকুন ৭. বাড়ির ভেতর বাহির পরিস্কার করুন ৮. হ্যান্ডওয়াশ, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন ৯. পরিহিত পোশাক ধৌত করুন ১০. ভিটামিন সি জাতীয় ফল সংগ্রহে রাখুন ১১. বিশুদ্ধ পানি পান করুন ১২. একের অধিক লোককে পরিহার করুন।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আরো বলেন, প্রচার প্রচারণার পাশাপাশি বৃত্ত সুরক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে সকল উপজেলায় অব্যাহত থাকবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর