সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে ২৫৪২ জন

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে,এ পর্যন্ত মোট ২ হাজার ৫৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র দেয়া হয়েছে আরো ২৪৫ জনকে।

এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।

তবে, ভোমরা স্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীরা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর