করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরেক দফা বৃদ্ধি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধের সময়সীমা।
এবার ৯ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) এই সময়সীমা বৃদ্ধি করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ করোনাভাইরাস আতঙ্কে ও এর বিস্তার রোধে সরকারি সিন্ধান্তের আলোকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও হল সমূহ এবং পরবর্তীতে অফিস সমূহ বন্ধের ঘোষণা দেয় বলে জানা গেছে।
সর্বশেষ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারী ঘােষণা অনুযায়ী আগামী ০৯ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা হল এবং অফিসসমূহ বন্ধের তারিখ বৃদ্ধি করা হয়েছে।
তবে ঐ বিজ্ঞপ্তিতে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস