পাবনায় বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করলেন এমপি

করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে। দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সুজানগর পৌরসভা।

সোমবার সকাল পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপস্থিত থেকে দরিদ্র দুস্থদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সম্পাদক সাইদুর রহমান, পৌরসভার সচিব গোলাম নবী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শিলন প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর