পঞ্চগড়েআ’লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রতিরোধে জনসচেতনতা ও দুস্থদের মাঝে বরাদ্দকৃত ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী পঞ্চগড় জেলার ৫ উপজেলার দলীয় প্রতিনিধিদের কাছে পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০শে মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মুল ফটকের সামনে থেকে ৫ উপজেলার জন্য ৫ টি পিক-আপ করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য প্রত্যেক উপজেলার জন্য ২০০ প্যাকেট ও পঞ্চগড় পৌরসভার জন্য ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যেক প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি আলু,১ কেজি ডাল,হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১ টি ডেটল সাবান দেয়া হয়।

দুস্থদের জন্য বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক সহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন,আমরা পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। সকল দুস্থ মানুষেরা যেন খাদ্য সামগ্রী পায় সে ব্যাপারে আমরা খেয়াল রাখছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর