রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোর চারজন নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার অন্যদানগর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ খান ।
তিনি জানান , দুপুর দেড়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন- জানতে চাইলে ফিরোজ বলেন, শুনেছি ২-৩ জন নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যা পরে জানাতে পারব।
বার্তা বাজার / এম এস