করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোন অভাব নাই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোন অভাব নাই। কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই। এবং করোনা পরীক্ষারও যতেষ্ট ব্যবস্থা করেছি। আজ সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআরের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরীক্ষার উপকরণ কিটের কোনো অভাব নেই এবং করোনা পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি। তিনি বলেন, যারা পিপিই ব্যবহার করছেন, তারা যেন যথাযথভাবে এর ব্যবহার করেন। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু ডাক্তার ঠিক মতো কাজ করছে এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানানও স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষায় জন্য ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করেছি। এবং আরও ১৯ টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়টি হাসপাতালে প্রায় ২শ আইসিইউ ইউনিট স্থাপন করেছি। এইগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধা রয়েছে।

তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রামে পরীক্ষার হার অনেক কম। কারণ সেখানের বেশিভাগ মানুষ পরীক্ষা করাতে এগিয়ে আসছে না। সেখানেও আমরা পরীক্ষা করানো ব্যবস্থা করছি।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর