করোনা ভাইরাসের কারণে দেশ আজ অঘোষিত লগ ডাউন চলছে। সব কিছু ছুটি। আর জনগণকে ঘরে থাকার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ৭ম দিনের মতো সেনা টহলের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মান সম্পন্ন মাস্ক বিতরণের মধ্য দিয়ে রাজধানীর মিরপুর ১০ নম্বরে দিনের কর্মসূচি শুরু করে ১২ সদস্যের একটি টহল টিম।
পাশাপাশি মাইকে ঘোষণা দিয়ে সকলকে ঘরে অবস্থানের আহ্বান জানানো হয়। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ৫টি টিম কাজ করছে।
বার্তা বাজার / এম এস