পঞ্চগড়ে সেনাবাহিনীর বিভিন্ন সেবা কার্যক্রম

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা, দুস্থদের মাঝে খাবার বিতরণ, সড়কে ও বিভিন্ন যানবাহনে জীবানু নাশক পানি স্প্রে, জনসচেতনতামুলক মাইকিং সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এ কার্যক্রমে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশগ্রহণ করে সড়কে জীবানু নাশক পানি স্প্রে করেন।

আজ সোমবার ( ৩০শে মার্চ ) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

এ সময় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম, চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন,করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামুলক কথা বলেন, দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি “মেজর জেনারেল নজরুল ইসলামের” কাছে করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী কি করছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ,বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত হয়েছে। আমাদের উদ্দেশ্য হল আতঙ্ক সৃষ্টি করা হয় জনগণের মধ্যে স্বস্তি প্রদান করা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বলি যথাযথ ভাবে পালনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর সিদ্দিকী,সৈয়দপুর সেনানিবাসের ২৯ বি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দীন,রংপুর (সিএমএইচ) মেডিক্যাল অফিসার মেজর মোরছালিন,অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন,পঞ্চগড় ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার ওয়াদুদ হোসেন,ষ্টেশন অফিসার নিরঞ্জন চন্দ্র, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী,ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর