করোনাভাইরাস :আমিরাতে বিমানের সকল ফ্লাইট ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকাগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে। এ তথ্য জানান দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ম্যানেজার দিলিপ কুমার চৌধুরী।

দিলিপ কুমার চৌধুরী বলেন , করোনা পরিস্থিতিতে পুরো পৃথিবী জুড়েই বিমানের ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও নিষেধাজ্ঞার কারণে কমেছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে যেসব আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হছেয়ে গে সেগুলো আরও কিছু দিন বন্ধ থাকবে। তিনি জানান, প্রথমে আবুধাবি-ঢাকা, দুবাই-ঢাকা ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করলেও এখন তা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন,’ এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিল তারা আগামী এক বছরের মধ্যে যাতায়াত করতে পারবেন। এতে কোনো প্রকারের জরিমানা বা আলাদা ফি লাগবে না। এমনকি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পূর্বের বুকিং করা নিয়মেই দেশে যেতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘দুবাইয়ে বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রোববার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।’

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর