দেশে গত ২৪ ঘন্টায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯ জন।
সোমবার (৩০ মার্চ) এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আক্রান্তদের মধ্য থেকে সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৪ জনসহ মোট ১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আরও ২৫ জন চিকিৎসাধীন আছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস