কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ হয়েছে। সোমবার রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তি পুরাতন কুষ্টিয়ার বাসিন্দা মজনু ঘরামির ছেলে জিয়ার মিস্ত্রী (৩৫)।
স্থানীয়রা জানান, একই এলাকার ৫ যুবক ছোট নৌকায় মাছ ধরার জন্য পদ্মা নদীতে যায়। মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। তাদের সকলের চিৎকারে আশেপাশে মাছ ধরার জেলেরা নৌকা নিয়ে তাদের উদ্ধার করে। রাত গভীর পর্যন্ত খোজাখুজি করেও মেলেনি নিখোঁজ জিয়ারের খোজ।
রাতেই কুষ্টিয়া মডেল থানাকে জানানো হলে তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ জিয়ারের কোন সন্ধান মেলেনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস