যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে

বিশ্বজুড়ে নিজের ক্ষমতা দেখিয়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে ১ হাজার দুই শতাধিক মানুষ। দিন যতই যাচ্ছে করোনা ভাইরাস ততই গ্রাস করে নিচ্ছে যুক্তরাজ্যকে।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এক সপ্তাহ আগে পুরো যুক্তরাজ্যকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।

আগামী এক দুই সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ভয়াবহ এই মহামারী পরিস্থিতি থেকে স্বাভাবিক হতে সময় লাগবে কমপক্ষে ছয় মাস; এমনটাই আভাস মিলেছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে।

প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিনিয়ত যুক্তরাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা। সময়ের সাথে পাল্লা দিয়ে সবার মনেও বাড়ছে আতঙ্ক।

এক প্রবাসী বলেন, সবাই খুব ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

করোনাভাইরাস সংকট নিয়ে যুক্তরাজ্যের প্রতিটি বাড়িতে সতর্কবার্তা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর