২৪ ঘন্টায় স্পেনে করোনায় ৮২১ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় স্পেনে ৮২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬ হজার ৮০৩ জনের।

ইউরোপের এই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫১৬ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭০৯ জন ।

এছাড়া বর্তমানে স্পেনে ৫৮ হাজার ৫৯৮ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫৪ হাজার ৪৩৩ জনের অবস্থা সাধারণ। বাকি ৪ হাজার ১৬৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৃতের সংখ্যা বেড়েই চলছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যপী এখন পর্যন্ত ৩৩ হাজার ৯৫৬ জন প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩ হাজার ৯৫ জনের।

বার্তা বাজার/ ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর