করোনার ভয়ে ৫ দিন ধরে অফিসে নাই সিভিল সার্জন অফিসের এমও ডিসি

করোনাভাইরা্রের ভয়ে বর্তমানে শরীয়তপুর সিভিল সার্জন অফিসে কর্মরত এমও ডিসি ডা. আব্দুর রশিদ ৫ দিন ধরে অফিসে যাচ্ছেন না। কোনো ছুটি ছাড়াই তিনি অফিসে যাচ্ছেন না বলেও জানালেন সিভিল সার্জন অফিসের ক্যাশিয়ার এইচএম শাহ আলম ও প্রধান সহকারী গোলাম মোস্তাফা।

জানা যায়, ৫ দিন ধরে তিনি অফিসে না থাকায় স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমের তথ্য আদান-প্রদানের জন্য কোনো ডাক্তার নেই।

প্রধান সহকারী গোলাম মোস্তাফা জানান, রোববার (২৯ মার্চ) সকালে সিভিলসার্জনের কাছে মেইল করে জানালেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি বাসায় থাকবেন। ফলে করোনা সংক্রান্ত কাজ-কর্মে ব্যাঘাত ঘটছে।

এ ব্যাপারে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের করোনা রোগ প্রতিরোধ কাজে নিয়োজিত এমও ডিসি ডা. আবদুর রশিদ বলেন, আমি বৃহস্পতিবার অফিস করেছি। শুক্রবার, শনিবার ও রোববার অফিস করিনি। বাসায় বসে অফিস করছি। অফিস যদি জরুরি প্রয়োজন মনে করে তবে আমি অফিসে যাব।

এদিকে সিভিল সার্জন এসএম আবদুল্লাহ আল মুরাদ জানান, আমি তাকে অফিসে রেখে এসেছি। তাকে অফিসে থাকতেই হবে, কারণ করোনার জন্য সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল। আমি বাইরে আছি। অফিসে ফিরে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর