আধা ঘন্টায় ১১ গরুর রহস্যজনক মৃত্যু!

মাত্র আধা ঘন্টায় মাঠে চড়ানো ১১টি সুস্থ সবল গরু মারা যাওয়ার ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলায়। রোবাবার (২৯ মার্চ) উপজেলার সুতারগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবী, পুকুরের পানি পান করে গরুগুলো মারা গেলেও প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

জানা যায়, সুতারগাঁও গ্রামের দিলিপ দাসের ২টি, শিশির মোহন দাসের ১ট্টি, দিগেন্দ্র দাসের ৩টি, পিন্টু দাসের ১টি, মোহন দাসের ১টি, হরিলাল দাসের ১টি, তিলক মোহন দাসের ১টি, ও চাতলপাড় গ্রামের নজির খানের ১টিসহ মোট ১১টি গরু মারা গিয়েছে।

এভাবে গরু মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শোন করে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চাতলপাড় গ্রামের আনিসের পুত্র সালাম সরকারি জায়গা থেকে মাঠি কেটে রাস্তা ভরাট করার সৃষ্ট ডোবা দখল করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি একটি ডবায় মাছের রেণু পোনা ছাড়ার জন্য শনিবার বিষপ্রয়োগ করে প্রস্তুত করছিলেন তিনি।

বরাবরের মত গ্রামের পক্ষ থেক্লে ৩ জন রাখাল ৫অ টারির মত গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য রোববার (২৯ মার্চ) সকালেও মাঠের দিকে যাচ্ছিলেন। পথে পানি খাওয়ার জন্য কয়েকটি গরু বিষ প্রয়োগকৃত ডোবায় নামে। সেই পানি পান করেই লাফাতে লাফাতে মুহুর্তের মাঝেই মারা যায় গরুগুলো।

তবে অভিযুক্ত মৎস্য চাষী আবু সালাম জানান, গ্রামের পঞ্চায়েতের অনুমতি নিয়েই সেখানে মাছের পোনা উৎপাদনের জন্য চুন প্রয়োগ করেছি। কোনো ধরনের বিষ প্রয়োগের প্রশ্নই আসেনা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বলেন, ১১ টি গরু একইভাবে মারা যাওয়ায় এদের মধ্য থেকে দুটি মৃত গরুকে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট পেয়েই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর