সারা দেশর মানুষ এখন করোনা আতঙ্কে। এমন সময় সৌদি ফেরত এক নারী হোম কোয়ারেন্টিন না মেনে অবাধে চলাফেরা করছিলেন। এলাকার লোকজন বিষয়টির প্রতিবাদ করলে ওই নারীর স্বজনরা এলাকা তিনজনকে মারধর করে।
২৯ মার্চ রোববার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের যুগিডাঙ্গরী গ্রামে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
গ্রামবাসীরা জানান, সৌদিফেরত নাসিমা বেগম নামে ওই নারী গত দুই দিন আগে নিজ এলাকায় আসেন। জ্বর সর্দি নিয়ে এলাকায় আসায় তাকে হোম কোয়রেন্টিনে থাকতে বললেও সে তা না মেনে অযথা ঘোরাফেরা করছিলেন ।
সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ওই গ্রাম থেকে প্রশাসনের কাছে খবর গেলে তাকে নির্দেশ দেওয়া হয় ঘটনাটি সরেজমিনে গিয়ে দেখে ইউএনও কার্যালয়ে জানানোর জন্য। চেয়ারম্যান ওই নারী অবাধে চলাফেরা করছেন এ সত্যতা পেয়ে ঘটনাটি নির্বাহী কার্যালয়ে জানান। সেখান থেকে লোকজন এসে ওই নারীকে হোম কোয়ারেন্টিনে থাকতে তার পরিবারকে সর্তক করে দিয়ে যায়। তোবুও কোনো কাজ হয় নাই। তাই এলাকার লোকজন ওই নারীকে ঘরে থাকার পরামর্শ দেন। এতেই ক্ষিপ্ত হন ওই নারীর চাচা জসিম উদ্দিন। এক পর্যায়ে প্রতিবাদকারী এলাকার রুহুল আমীন,আবু হানিফ ও আব্দুর রশিদের সঙ্গে তর্কে জড়িয়ে পরিবারের লোকজনকে নিয়ে ওই তিনজনকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে।
এলাকাবসীরা জানান, প্রথম সংঘর্ষের প্রায় ২০ মিনিট পরেই মোটরসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যান প্রতিবাদ করা তিনজন এলাকাবাসীর একজন। সেখানে বাজারে একা পেয়ে হামলা চালান ওই নারীর চাচাতো ভাই বাচ্চু মিয়া ও সুবায়েদ নামে দুই যুবক। তারা মোটরসাইকেলটি ভেঙে ফেলেন। পরে সেখানে পুলিশ গিয়ে দুই যুবককে থানায় নিয়ে আসেন।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন,এখন পরিস্থিতি স্বাভাবিক। এটা তেমর কোনো ঘটনা না।
বার্তাবাজার/এম.এম