লালমনিরহাট জেলায় পৌর এলাকায় গতকাল রবিবার(২৯ মার্চ) রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৩০০ অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু।
বিতরণ কার্যক্রমে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলো।
জেলা ছাত্রলীগের সভাপতি লালমনিরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর বার্তা বাজার কে বলেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে বিভিন্ন দুর্যোগে ও প্রয়োজনে।
তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসে দেশের এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগের সময়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা জেলা ছাত্রলীগের। তিনি সকল বিত্তবানদের সহযোগিতা নিয়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।
সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগ সবসময় সবরকম প্রাকৃতিক দূর্যোগে ও যেকোন প্রয়োজনে মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।সেই সাথে তিনি সর্বস্তরের মানুষকে সরকারি নির্দেশনা মানতে অনুরোধ করেন।
কেএ/বার্তাবাজার