কান ধরানো এসিল্যান্ড সায়েমার পর এবার ইউএনও সিফাত জাহান!

যশোরের মণিরামপুর উপজেলা এসিল্যান্ডের আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক বিতর্কের জন্ম দিলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত জাহান। ৫ যুবককে কান ধরিয়ে উঠবস করানোর ছবি স্থানীয় লোকজনের মাধ্যমে ভাইরাল হওয়ায় তা নিয়ে চলছে সমালোচনার ঝড়।

গত শুক্রবার দুপুরের দিকে উপজেলার ধুকুরিয়া বেড়ায় এ্মন কাজ করেছেন বলে মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাতকারে বেশ গরবের সাথেই বলেন ইউএনও সিফাত জাহান। রোববার (২৯ মার্চ) তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন। তবে এই ঘটনার দায় তিনি চাপিয়ে দিয়েছেন করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা পুলিশের এক এসআইএর উপর।

সিফাত জানান, ওই ৫ যুবক আমাদের সাথে বাড়াবাড়ি করছিলেন। বিষয়টি আমার নজরে এলে তাৎক্ষণিক কান ধরে উঠবস বন্ধ করি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, এটি আইনসিদ্ধ নয়। এ ধরনের ঘটনা ঘটে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সতর্ক করা হবে।

আদালতের বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তবে ইউএনও যদি পুলিশের ওপর দায় চাপিয়ে দিয়ে থাকেন সেটি হবে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর