যেভাবে হলো করোনা সন্দেহে মারা যাওয়া ব্যক্তির দাফন

সন্ধ্যা ঠিক ৬টায় খিলগাঁও তালতলা কবরস্থানে প্রবেশ করে দুটি অ্যাম্বুলেন্স। কব্রস্থানের একেবারে শেষ মাথায় এসে থামে দুটি অ্যাম্বুলেন্সই। পিপিই পড়া ৫ জন লোক নামে একটি অ্যাম্বুলেন্স থেকে। অন্য অ্যাম্বুলেন্সটি থেকে তারা স্ট্রেচারে করে নামান সাদা কাফন পড়া একটি লাশ। কবরস্থানের ঈমাম ও সেখানে থাকা ৮ জন মানুষ মিলে পড়ান লাশের জানাজা।

জানাজা শেষে স্ট্রেচারে করেই লাশটি পিপিই পড়া লোকজন নিয়ে আসেন কবরের পাশে। তিনজন কবরে নেমে লাশ রেখে উপরে এসে মাটি দেয়। তারপর ঝিলের পারে এসে পিপিই পড়া ৫ জন তাদের পিপিই খোলে সেগুলোতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

এমনই করুণ দৃশ্য ছিল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় খিলগাঁও তালতলা কবরস্থানের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এমনই সন্দেহে একজনকে এভাবেই সমাহিত করা হয়।

কবস্রস্থানে দায়িত্বরত ঢাকা উত্তর সিটির লোকদের সাথে কথা বলে জানা যায়, মৃত নারী রাজধানীর মোহাম্মাদপুরের বাসিন্দা। কবরস্থানের এক স্টাফ জানায়, দাফনের সময় সেখানে মৃত নারীর স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন। দাফনের আগে তারা কয়েকজন মিলে জানাজা পড়েছেন।

ওই নারীর স্বামীর সাথে কথা বলে জানা যায়, তার স্ত্রী আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানা যায়নি। কয়দিন ধরেই তিনি সর্দি, শ্বাসকষ্ট ও জ্বরে ভোগছিলেন। তারা হাসপাতালেও যায়নি। আইইডিসিআর থেকে মারা যাওয়ার পর এসে নমুনা নিয়ে যাওয়া হয়েছে। তবে তার ফলাফলও এখনও আসেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর