কলাপাড়ায় পৌর মেয়র’র দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

পটুয়াখালীর কলাপাড়া দরিদ্র ও কর্মহীন মানুষকে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু করেছেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। রবিবার বিকাল কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় শতাধীক পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আরো কয়েক দিন এ কার্যক্রম অব্যহত থাকবে বলে কলাপাড়া পৌর মেয়র জানান।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদকর্মী রাসেল মোল্লা, মোস্তাফিজুর রহমান সুজন, সংবাদ কর্মী তানভীর আহম্মেদ, পৌর কাউন্সিল মাহবুবুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর