দেশে করোনার তীব্রতার পেছনে দায়ী সরকারের উদাসীনতা: ফখরুল

মহামারি করোনা ভাইরাসের কারণে প্রবাসী বাংলাদেশিসহ অগণিত মানুষের মৃত্যুতে রবিবার (২৯ মার্চ) এক শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে প্রতি মুহুর্তেই বাড়ছে লাশের সারি। লকডাউনে স্তব্ধ হয়ে যাচ্ছে নগর,দেশ। চীন থেকে ছড়ানো এই ভাইরাসে বাংলাদেশ সরকার যদি এত উদাসীন না হতো আমাদের দেশের অবস্থা এত খারাপ হতো না।

তিনি জনান, ‘সরকারের সমন্বিত উদ্যোগে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ‘লকডাঊন’ ‘কোয়ারেন্টাইন’ কিংবা ‘সেলফ আইসোলেশন’ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভবপর নয়। পাশাপাশি এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারা বিশ্বের বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের অগণিত মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর