প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর সব পদের সদস্যরা তাদের
একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তা দিয়েছেন।
মহামারী করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ অধিকতর বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ আর্থিক সহায়তা দেয় সশস্ত্র বাহিনী।
সেনা সদস্যরা তাদের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ২৫ কোটি টাকা তহবিলে দেয়া হয়েছে।
একই ধারাবাহিকতায় নৌবাহিনীর সব সদস্যের এক দিনের বেতন এবং নৌবাহিনী পরিচালিত অন্যন্য প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪ কোটি ৫০ লাখ টাকা দেয়া হয়। এছাড়াও সব বিমান সেনার এক দিনের বেতন বাবদ ১ কোটি ২০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হয়েছে।
বার্তা বাজার/এমকে