২৪ ঘন্টায় ইতালি ও স্পেনে ১৩শ ৮০ জনের প্রাণ নিল করোনা

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি ও স্পেনে পাল্লা দিয়ে লাশের মিছিল বাড়ছে। ইউরোপের দেশ দুটি করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

মহামারী করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৭৫৬ জন। অন্য ইউরোপেন আরেক দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৬২৪ জন। অর্থ্যাৎ গত ২৪ ঘন্টায় এ দেশ দুটোতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩শ ৮০জন। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭শ ৭৯ জনের এবং স্পেনে ৬ হাজার ৬শ ৬ জনের।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ।

বার্তা বাজার / এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর