করোনার পর লুটপাট ঠেকাতে যুক্তরাষ্ট্রে বন্দুকের বাজার রমরমা

করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও যুক্তরাষ্ট্রে চলছে অস্ত্রের রমরমা বাণিজ্য। প্রতিদিনই অস্ত্রের দোকানের সামনে দেখা যায় ক্রেতাদের লম্বা লাইন।

ক্রেতারা জানায়, করোনার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ। যারা ব্যবসা করছিলেন তারাও বেকার হয়ে ডাকাতিতে জড়িয়ে পড়বে। আয় রোজগার না থাকলেওতো কিছু করে খেতে হবে। তাই নিরাপত্তার কথা ভেবেই অস্ত্র কিনছেন সবাই। দোকানে পর্যাপ্ত অস্ত্র না থাকায় অনেকে আবার অনলাইনে অর্ডার দিয়েই সংগ্রহ করছে।

অনেকেই বলছেন ইতালির অবস্থা দেখেই এটা করা হচ্ছে। ইতালির একটা কম উন্নত অংশ সিসিলিতে লকডাউনের কারণে চরম দারিদ্রতা দেখা দিয়েছে। অভাবের তাড়নায় দিশেহারা জনগণ। লুটপাট শুরু হয়ে গেছে । সিসিলি দ্বীপজুড়ে শপিংমল ও সুপারমার্কেটগুলোতে হামলা চালাচ্ছে স্থানীয়রা

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর