শিবগঞ্জে বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিলেন ইউএনও

বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকায় হতদরিদ্র ও হোম কোয়ারেন্টিনের দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের ত্রাণ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির।

রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় নিন্ম আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়ায় তাদের বাড়িতে গিয়ে এ ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এসময় গ্রামবাসীদের মাঝে সচেতনতামুলক প্রচারণা ও যেকোন বিপদে পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এ প্রতিনিধিকে জানান, বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে সরকারের ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের নির্দেশে একটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১টি সাবান ও মাস্ক দিয়ে বিতরণ করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে জনপ্রতিনিধিদের হতদরিদ্রদের তালিকা তৈরীর নির্দেশনা দেয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী সেগুলো তারা বাড়িতে গিয়ে পর্যায়ক্রমে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেবেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর