সৌদির ৩৩ শতাংশ করোনা রোগীই সামাজিক অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত

সৌদি আরবে করোনা প্রতিরোধে চলছে কার্ফিউ। বাইরে কেউ বের হতে পারছে না। ইতোমধ্যে করোনা ভাইরাসে ভয়াবহ আকার ধারন করেছে দেশটিতে।

জানা গেছে, দেশটির ৩৩ শতাংশ করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী বিভিন্ন সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে বিয়ে ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোববার এমন তথ্য দিয়ে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। নিজের পরিবারের সুরক্ষার কথা ভাবার জন্য আহবান জানিয়েছেন।

সাত হাজার ৬৭ জন কোয়ারেন্টিনে থাকা সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ৩৯২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর