করোনার মাঝেই সৌদি আরবে মিসাইল হামলা

বিশ্বজুড়ে চলমান করোনা আতঙ্কের মাঝেই সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আরও কয়েকটি শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত দুই বেসামরিক ব্যক্তি।

করোনার সংক্রমন ঠেকাতে সারা সৌদিতে যখন চলছে কারফিউ তখন এমন হামলায় সারাদেশই থমকে গেছে। শনিবার (২৮ মার্চ) রাতে এই হানলা হয়েছে বলে জানিয়েছে আনতর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডন।

সৌদি আরবের সরকার এই হামলার পছনে ইয়েমেনের হুতিদের দায়ি করছেন। সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই মিসাইলগুলো ধ্বংস করেছে বলেও তারা জানায়।

সৌদি আরবের বার্তা সংস্থা সোউদি প্রেস এজেন্সি জানায়,রাজধানী রিয়াদ ও জিজান শহরকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। তবে এগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এর ধ্বংসাবশেষ থেকে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে হুতিদের পক্ষ থেকে এখনো দায় স্বীকার করা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর