সা‌বেক চেয়ারম্যান‌কে রড দি‌য়ে পেটা‌লেন বর্তমান চেয়ারম্য‌ান

আধিপত্য‌ বিস্তার‌কে কেন্দ্র ক‌রে শরীয়তপুরের ‌ভেদরগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য ও নারায়নপুর ইউপি সা‌বেক চেয়ারম্যান হাজী মো. সালাউ‌দ্দিন মাতুব্বর (৫৪) কে রড দি‌য়ে পি‌টি‌য়ে আহত করার অভি‌যোগ উঠে‌ছে ইউপির বর্তমান চেয়ারম্যান না‌জিম উদ্দিন তালুকদারের (৫৪) ‌বিরুদ্ধে।

শ‌নিবার রাতে উপ‌জেলার ইকরকা‌ন্দি খানবা‌ড়ি জা‌মে মস‌জিদের সাম‌নে এ হামালার ঘটনা ঘ‌টে। আহত- হ‌াজী মো. সালাউ‌দ্দিন মাতুব্বর নারায়নপুর ইউনিয়‌নের ৪নম্বর ওয়া‌র্ডের ইকরকা‌ন্দি গ্রা‌মের মৃত হা‌জি মো. ইউনুস মাতুব্ব‌রের ছে‌লে। তি‌নি নারায়নপুর ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান এবং উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য।

ভেদরগঞ্জ থানা পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রেনারায়নপুর ইউনিয়‌নের চেয়ারম্যান না‌জিম উদ্দিন তালুকদারের স‌ঙ্গে ভেদরগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য ও নারায়নপুর ইউপি সা‌বেক চেয়ারম্যান হাজী মো. সালাউ‌দ্দিন মাতুব্বরের দীর্ঘ‌দিন যাবত দ্বন্দ্ব চ‌লে আস‌ছে।

তারই ধারাবা‌হিকতায় শ‌নিবার সন্ধ্যা সোয়া ৬টার দি‌কে সালাউ‌দ্দিন মাতুব্বর ওই ইউনিয়‌নের ইকরকা‌ন্দি খানবা‌ড়ি জা‌মে মস‌জিদে মগ‌রি‌বের নামাজ শে‌ষে বা‌ড়ির দি‌কে যাওয়ার সময় মস‌জি‌দের সাম‌নে চেয়ারম্যান না‌জিম উদ্দিন তালুকদার ও তার লোক‌দের স‌ঙ্গে বাক‌বিতন্ডা হয়।

বাক‌বিতন্ডার এক পর্যা‌য়ে না‌জিম উদ্দিন তালুকদারের নেতৃ‌ত্বে ম‌ফিজ তালুকদার (৪০), স্থানীয় ইউপি সদস্য রা‌জিব তালুকদার (৪০), অমি তালুকদারসহ ১২/১৪ লোক সালাউ‌দ্দিন মাতুব্বর‌কে লোহার রড দি‌য়ে এলোপাথারীভা‌বে পিটি‌য়ে ও কিল ঘু‌ষি মে‌রে আহত ক‌রে এমনটাই অভি‌যোগ।

স্থানীয়রা আহত অবস্থায় তা‌কে ভেদরগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। এ ঘটনায় সালাউ‌দ্দিন মাতুব্বর বাদী হ‌য়ে ভেদরগঞ্জ থানায় এক‌টি মাম ক‌রে‌ছেন।

আহত হাজী মো. সালাউ‌দ্দিন মাতুব্বর ব‌লেন, ২০১৬ সা‌লে ইউনিয়ন নির্বাচনে আমি প্র‌তিদ্বন্দ্বীতা ক‌রি বর্তমান চেয়ারম্যান না‌জিম উদ্দিন তালুকদারের ভাই মৃত না‌সির উদ্দিন তালুকদারের স‌ঙ্গে।

সেই নির্বাচ‌নে ভোট কারচু‌পির মাধ্য‌মে জয়ী হন না‌সির উদ্দিন তালুকদার। সেখান থে‌কেই না‌জিম উদ্দিন তালুকদার আমার উপর ক্ষিপ্ত। আজ একা পে‌য়ে আমার ওপর হামলা চালায় ওরা। আমি এই হামলার সুষ্ঠ বিচার চাই।

ভেদরগঞ্জ থানা পুলি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌মো. নজারুল ইসলাম ব‌লেন, এ ব্যাপা‌রে এক‌টি মামলা হ‌য়ে‌ছে। তদন্ত চল‌ছে । অভি‌যোগ প্রমান হ‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর